ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মামুনুল হক আদালতে

আদালতে আনা হয়েছে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হককে।


সোমবার (১৩ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য কাশিমপুর কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।


এ বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিবুদ্দিন আহমেদ জানান, আজ বেলা ১১টায় বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এই সাক্ষগ্রহণ শুরু হবে। মামুনুল হকের বিরুদ্ধে চারজনের সাক্ষ্য নেওয়া হবে।


এর আগে গত ২৪ নভেম্বর প্রথম দফায় সাক্ষ্যগ্রহণ করা হয় মামুনুল হকের উপস্থিতিতে ‘দ্বিতীয় স্ত্রী’ জান্নাত আরা ঝর্ণার। তারও আগে গত ৩ নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার বিচার কাজ শুরুর আদেশ প্রদান করা হয়।


প্রসঙ্গত, গত ৩ এপ্রিল মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মামুনুল হককে ঘেরাও করেন। এ সময় হেফাজতের নেতাকর্মীরা ব্যাপক ভাঙচুর করে। এ ঘটনায় ৬টি মামলার মধ্যে ৩টি মামলায় প্রধান আসামি মামুনুল হক।


এ ঘটনার পর ৩০ এপ্রিল সকালে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর ধরে ধর্ষণের অভিযোগে হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন ওই নারী। যাকে মামুনুল হক তার দ্বিতীয় স্ত্রী দাবি করেছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑